1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

ফেনীতে রাজনৈতিক বিরোধে দাড়ি ছিঁড়ে নেওয়ার

রিপোর্টারের নামঃ এম. রাহাত হোসাইন
  • আপডেট টাইমঃ 15-02-2026 ইং
  • 7453 বার পঠিত
ad728

নির্বাচনী পরিবেশে উত্তেজনা ছড়ানো এক ঘটনায় ফেনীর দাগনভূঞা উপজেলায় এক ব্যক্তি হামলার শিকার হয়েছেন। অভিযোগ উঠেছে, প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের এক কর্মী তার ওপর এ হামলা চালিয়েছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণ ভবানিপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আহত ব্যক্তি নুরুল আবছার একই গ্রামের বাসিন্দা। অভিযুক্ত বেলাল হোসেন পাশের বাড়ির বাসিন্দা বলে জানা যায়।

ভুক্তভোগীর পরিবারের দাবি, দুপুরে নামাজ শেষে বাড়িতে ফেরার পর হঠাৎ করে অভিযুক্ত ব্যক্তি ঘরে ঢুকে নুরুল আবছারের ওপর হামলা চালান। বাধা দিতে গেলে তার স্ত্রীকেও হেনস্তার শিকার হতে হয়। অভিযোগ রয়েছে, অতীতেও নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে নুরুল আবছারকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছিল।

স্থানীয় রাজনৈতিক নেতারা জানিয়েছেন, বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে। আহত নুরুল আবছারকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদিকে সংশ্লিষ্ট একটি রাজনৈতিক দলের স্থানীয় নেতা বলেন, কোনো ধরনের সহিংসতা বা ব্যক্তিগত আক্রমণ সমর্থনযোগ্য নয়। অভিযোগ প্রমাণিত হলে দলের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

ফেনীর সহকারী পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা চলছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..