তিনি দাঁড়িপাল্লা মার্কায় পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৮২৮ টি ভোট, তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন পেয়েছেন ১ লাখ ১ হাজার ৩৫৫ টি ভোট।
বিজয় পেয়ে মাসুদ সাঈদী বলেন, আল্লাহর শুকরিয়া আদায় করছি আমি বরাবরই বলেছি বিজয় আল্লাহর পক্ষ থেকে আসে। আমি মনে করি এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য একটি অনুগ্রহ। পিরোজপুরের জনগণের মাধ্যমে তিনি আমাকে সুমহান বিজয় দান করেছেন। পিরোজপুরের যে সকল জনগণ আমার উপর আস্থা রেখেছে তাদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি পিরোজপুরের জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছি আল্লাহ তা'আলা সুযোগ দিলে প্রত্যেকটি প্রতিশ্রুতি পূরণ করব।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

