ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শপথ গ্রহণ করবেন। জাতীয় সংসদের নির্ধারিত শপথ কক্ষে তাদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
শপথ অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকেই সংসদ ভবন এলাকায় সরগরম পরিবেশ লক্ষ্য করা গেছে। নবনির্বাচিত সংসদ সদস্যরা একে একে সেখানে উপস্থিত হচ্ছেন। পুরো এলাকায় নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন।
সংসদ ভবনের বাইরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের উপস্থিতি চোখে পড়েছে। নিরাপত্তা নিশ্চিতে প্রবেশপথে নিয়ন্ত্রিত ব্যবস্থা রাখা হয়েছে।
নবনির্বাচিত কয়েকজন সংসদ সদস্য জানিয়েছেন, এবারের সংসদ কার্যক্রম অতীতের তুলনায় ভিন্ন মাত্রা পাবে বলে তারা আশা করছেন। তাদের ভাষ্য, জনগণের প্রত্যক্ষ ভোটে গঠিত এই সংসদ গণতান্ত্রিক অগ্রযাত্রায় নতুন অধ্যায় সূচনা করবে। তারা ঐক্যবদ্ধভাবে স্বৈরাচারবিরোধী অবস্থান জোরদারের কথাও উল্লেখ করেন।
জানা গেছে, শপথ অনুষ্ঠান সকাল ১০টা থেকে কয়েকটি ধাপে সম্পন্ন হবে। বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র নির্বাচিত সদস্যদের শপথ আলাদাভাবে নেওয়া হবে। শপথ শেষে সদস্যরা শপথ বইয়ে স্বাক্ষর করবেন। অনুষ্ঠানে কোনো অতিথির উপস্থিতি থাকবে না।
এদিকে, বিকেলে একই স্থানে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সাধারণত বঙ্গভবনে মন্ত্রিসভার শপথ আয়োজন করা হলেও এবার তা জাতীয় সংসদ ভবনেই অনুষ্ঠিত হবে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

