1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

তারেক রহমানকে ফোনে শুভেচ্ছা মোদির

রিপোর্টারের নামঃ আব্দুল হালিম ( চুয়াডাঙ্গা )
  • আপডেট টাইমঃ 13-02-2026 ইং
  • 7517 বার পঠিত
ad728

ঢাকা, শুক্রবার — ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পাওয়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফোনালাপে তিনি নির্বাচনী জয়ের জন্য অভিনন্দন জানান এবং বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণে তারেক রহমানের প্রচেষ্টার প্রতি সমর্থন ব্যক্ত করেন।

আজ শুক্রবার বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে মোদি লিখেছেন, “তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। বাংলাদেশের নির্বাচনে অসাধারণ জয়ের জন্য আমি তাঁকে অভিনন্দন জানাই। বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে তাঁর প্রচেষ্টায় আমার শুভেচ্ছা ও সমর্থন জানিয়েছি।”

তিনি আরও লিখেছেন, “গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ ঘনিষ্ঠ দুই প্রতিবেশী হিসেবে আমি আমাদের উভয় দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য ভারতের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি।”

বিশ্লেষকদের মতে, এই ফোনালাপ বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনায় গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করতে পারে। দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও কূটনৈতিক যোগাযোগ আরও জোরদার হওয়ার সম্ভাবনার কথাও তারা উল্লেখ করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..